
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মোটরসাইকেল চালক ও এক বাস যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে রংপুর- দিনাজপুর মহাসড়কের পাগলাপীর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক হেলাল সরকারের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়াল কুঠি এলাকায়। বাসযাত্রী জিয়াউর রহমানের বাড়ি একই উপজেলার সততাহিরি পাড়ায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানায়,রংপুর থেকে সৈয়দপুরগামী শিমু-সাহেদ পরিবহনের বাসটি রংপুর সদর উপজেলার পাগলাপীরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। খাদে পরার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হেলাল সরকার নিহত হন।এসময় আহত রয় তার বড় ভাই বেলাল সরকার। বাসটি খাদে পড়ে
গিয়ে নিহত হন বাস যাত্রী জিয়াউর রহমান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গুরুতর আহত বাসের ১২ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, বাসচালক পলাতক রয়েছে।
- ১ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ২পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৩কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৭গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৮সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৯বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ১০অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- ১০সিরাজগঞ্জের এনায়েতপুর-শাহজাদপুর সড়কে চরম দুর্ভোগ





পাঠকের মতামত