
সীমিত পরিসরে শুরু হয়েছে বিমান চলাচল। তবে যাত্রী সংকটের কারণে আজ মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার(২ জুন) সকালে সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বুধবার থেকে আবার ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ৩টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে একটি এবং ঢাকা-সৈয়দপুর রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।”
তবে, বিমান বাংলাদেশ যাত্রীর অভাবে বাতিল করলেও ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার।
মঙ্গলবার ঢাকা থেকে ৩টি রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ও নভোএয়ারের ৭টি ফ্লাইট পরিচালিত হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে সীমিত আকারে দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু হয়।
এর আগে দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়। পরে ৩১ মার্চ থেকে দেশের অভ্যন্তরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত