
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজার এবং বায়োএনটেকের করোনাভাইরাস টিকা। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) চিকিৎসা বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেন। ২৩ সদস্যের প্যানেল বৈঠকের পর এই সুপারিশ করা হয়।
বুধবার যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ওই দিন ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন ও কানাডাও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু হবে।
ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিতে চাপের মুখে ছিল এফডিএ। টিকার অনুমোদন না দিতে পারলে এফডিএ প্রধানের পদত্যাগ দাবি করেন অনেকেই। যদিও এফডিএ প্রধান একথা অস্বীকার করেছেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত