ইরানে টানা ১১তম রাতের মতো মার্কিন বাহিনীর বিমান হামলা
মার্কিন সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমিয়ে আনতে ...

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে দাবানলে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মারা গেছে। শুধু ওরেগন অঙ্গরাজ্যেই কয়েক ডজন লোক নিখোঁজ। বড় ধরনের বিপর্যয়ের জন্য এখনই প্রস্তুত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অঙ্গরাজ্যটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা।
গত তিন সপ্তাহ ধরে ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্য দাবানলে পুড়ছে। কয়েক মিলিয়ন একর এলাকা পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার বাড়ি। লাখের ওপর মানুষকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে।

পাঠকের মতামত