প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ ৩:০২ পিএম , আপডেট: এপ্রিল ২৪, ২০২২ ৩:০৩ পিএম
সড়ক দুর্ঘটনা

রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জে বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে বনি রানী নামে এক নারী যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রবিবার সকালে তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বনি রানীর বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীরে।

তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস এবং রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামে অপর একটি বাস উক্ত বিদ্যালয়ের সামনে ক্রসিং করার সময় সংঘর্ষ হয়।

এ সময় বিআরটিসির বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বনি রানী নিহত হন। সংঘর্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে বাবু মিয়া, হারুণ অর রশিদ,আয়েশা সিদ্দিকা ও রাজা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এওঘটনায় তারাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...