জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ ২:০২ পিএম
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রচলিত প্রথা ভেঙে এবার লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) তালিকা। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত এই লটারির ফলাফলের ভিত্তিতে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রংপুর বিভাগে নতুন মুখ যারা:

লটারির মাধ্যমে রংপুর বিভাগের ৮টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পেয়েছেন নতুন পুলিশ সুপাররা। প্রজ্ঞাপন অনুযায়ী তাদের তালিকা নিম্নরূপ:

রংপুর জেলা: ফরিদপুরের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মারুফাত হুসাইনকে রংপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর: বগুড়ার এসপি মো. জেদান আল মুসাকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁও: বগুড়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. বেলাল হোসেনকে ঠাকুরগাঁওয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নীলফামারী: ঠাকুরগাঁওয়ের বর্তমান এসপি শেখ জাহিদুল ইসলামকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

পঞ্চগড়: নড়াইলের এসপি মো. রবিউল ইসলাম দায়িত্ব পালন করবেন পঞ্চগড়ে।

কুড়িগ্রাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রামের এসপি করা হয়েছে।

গাইবান্ধা: এসপিবিএন-এর এসপি মো. জসিম উদ্দীনকে গাইবান্ধায় পদায়ন করা হয়েছে।

লালমনিরহাট: বাগেরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে লালমনিরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে প্রশাসনের এই ব্যাপক রদবদল ও লটারি পদ্ধতির প্রয়োগ জনমনে কৌতূহল ও আশার সঞ্চার করেছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ...

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব ...