
আমরা সাধারণত কমবেশি সবাই বিভিন্ন কারনে রেগে যাই। তবে সেই রাগ সব সময় নিতে পারে না শরীর। শরীরের ভেতরের ঘটনা অনেকেই রাগের মাথায় টের পাওয়া যায় না। কিন্তু হার্ট সহ বেশ কয়েকটি অঙ্গের বিপদ ডেকে আনে এই রাগের প্রবণতা। শরীরে বেশ কিছু অঙ্গের উপর সরাসরি প্রভাব ফেলে রাগ।
রাগলে রাগলে শরীরের যে সব অঙ্গে ক্ষতিকর প্রভাব পড়ে-
হজমের সমস্যা:
শুনতে অবাক লাগলেও এটা বাস্তব। আমাদের মস্তিষ্কের সঙ্গে পেটের যোগাযোগ রক্ষা করে অটোনমিক নার্ভ সিস্টেম। রাগের কারণে শরীরের ভেতর স্ট্রেস বাড়ে। আর তা বেড়ে গেলে স্নায়ুতন্ত্রের যোগাযোগ বিঘ্নিত হয়। যা থেকে হজমের সমস্যা হতে পারে।
হার্টের বিপদ:
একাধিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। দেখা গেছে, রাগের কারণে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় শরীরে। যার থেকে হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। কারণ স্ট্রেস সরাসরি হার্টের স্পন্দনকে প্রভাবিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, রাগের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্তত দুই গুণ বেড়ে যায়। কমবেশি চার হাজার জনের উপর এই পরীক্ষা করে দেখা হয়।
ঘুমের সমস্যা:
ঘুমের ব্যাঘাত ঘটায় রাগ। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, কম ঘুম ও রাগের মধ্যে সম্পর্ক বা কোরিলেশন রয়েছে। কোরিলেশনের অর্থাৎ একটি বাড়লে বা কমলে অন্যটিও সেই মতো বাড়ে বা কমে।
গবেষণায় দেখা গেছে, রাগলে ঘুম আসতে দেরি হয়। এমনকি একটানা ভালো করে ঘুমও হয় না। মধ্যবয়স্ক ব্যক্তিদের মধ্যে এই সমস্যার আধিক্য আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
যা করলে কমবে রাগ:
গভীর শ্বাসের ব্যায়াম অনেকটাই উপকারে আসে। দিনে দুবার ১০ মিনিট করে এটি করুন। বুক ভরে নাক দিয়ে শ্বাস নিন। মুখ দিয়ে ছাড়ুন। এতে স্নায়ুর অস্থিরতা কমে।
কথা বলার আগে এক সেকেন্ড থেমে যান। কী বলতে যাচ্ছেন ভাবুন। বলা ঠিক কি না ভেবে নিন।
রাগের সময় আমরা নিজেদের প্রাধান্য দিই। ফলে প্রথমেই নিজেকে বাদ দিয়ে উল্টোদিকের ব্যক্তির কথা ভাবুন।
বিএইচ
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত