প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ ৯:৩৩ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও লালবাগ এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে । রোববার এই অভিযান দুটি পরিচালন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

এর মধ্যে মহানগরীর এলিফ্যান্ট রোড এলাকায় রহমান অ্যান্ড কোং নামের পাম্পে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে একটি অকটেন ডিস্পেনিং ইউনিটে ৫৩০ মিলিলিটার তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই টিম নিউ মার্কেট এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ৩০ কেজি ধারণক্ষমতার ‘এমইজিএ’ ব্র্যান্ডের ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় পাশাপাশি দই, টোস্ট বিস্কুট ও পাউরুটি পণ্যের পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে।

ওই ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশ নেন।

অপরদিকে আরেক অভিযানে লালবাগ এলাকায় সিএম লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রি করায় মদিনা মিষ্টান্ন ভান্ডার, আনাস সুপার শপকে এবং আদিল কসমেটিক্সকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...