প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ২:১৭ পিএম

রাজবাড়ীতে বিভিন্ন বাসা বাড়িতে রান্নার মসলার মধ্যে চেতনানাশক ওষুধ দিয়ে ঘুমে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নের উলোকান্দা গ্রামের মৃত আলীমুদ্দিন শেখের ছেলে কামাল শেখ (৪৫), একই ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মৃত রইচ মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৫), রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অনিক ওরফে বিল্লাল মুন্সী (২৭) ও ফরিদপুরের কোতোয়ালি থানার গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত পরশ উল্লাহ মল্লিকের ছেলে লালন মল্লিক (৪৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৭ জুন রাত ৮টা থেকে ৮ জুন সকাল ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আমরিুল ইসলামের বাড়ির সকলকে খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুমে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনা থানায় একটি মামলা দায়ের হয়।

পরে তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এ মামলার সঙ্গে সম্পৃক্ত কিছু আসামি রাজবাড়ী সদর থানার বিনোদপুর রেলস্টেশনে অবস্থান করছে। এমন সংবাদ প্রাপ্তিতে রাজবাড়ী সদর থানার একটি টিম বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৩ জুলাই বিকেল ৫টার দিকে আসামি কামাল শেখ ও রুবেলকে আটক করে। এ সময় কামাল শেখের ভাড়া ঘরে তল্লাশী করে দুইটি লোহার রড, ১টি লোহার প্লাস এবং ১ টি স্যালাই রেঞ্চ উদ্ধার করে।

পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তিমতে একই থানার চরলক্ষীপুর এলাকায় অভিযান করে অনিক ওরফে বিল্লাল মুন্সী আটক করা হয়। এ সময় তার ভাড়া ঘর তল্লাশী করে চেতনানাশক ওষুধ নরটিন, ডিসোপ্যান-২, পেইস-২, লেপটিক-২, ছোট বড় প্লাস্টিকের কৌটার মধ্যে চেতনানাশক ওষুধের গুড়া এছাড়া পলিথিনের মধ্যে হলুদ রঙের চেতনানাশক ওষুধের গুড়া উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে, রাজবাড়ী থানার আলাদিপুর এলাকায় অভিযান করে লালন মল্লিককে আটক করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় যে, তারা দিনে ও রাতে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করত। গ্রামের বেশিরভাগ বাড়ির রান্নাঘর বাইরে উঠানে হয়ে থাকে। চোর চক্রটি দিনে অথবা রাতের যেকোনো সময় সুযোগ বুঝে রান্নাঘরে ঢুকে মসলার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখতো। যেদিন সকালে মিশিয়ে রাখত সেদিন রাতে বাড়ির লোকজন ঘুমে অচেতন হয়ে পড়লে ওই বাড়িতে চুরি করতো। চুরি করার সময় বাড়ির লোক জেগে উঠলে দেশীয় অস্ত্রসস্ত্রের ভয় দেখানো হয়।

তিনি আরও বলেন, এই চক্রটি রাজবাড়ী সদর থানা এলাকাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন থানা এলাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সংঘবদ্ধভাবে চুরি, ডাকাতি এবং গরু চুরি করে আসছে বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রে জড়িত অন্যান্য আসামি গ্রেপ্তারেও রাজবাড়ী থানা পুলিশ তৎপর আছে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...