প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২৩ ৬:২৩ পিএম

দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০ পেয়েছে রানার অটোমোবাইলস পিএলসি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ওসমানী মিলনায়তনে মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এর কাছ থেকে “রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০ (বৃহৎ শিল্প খাত)” গ্রহণ করেন রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

এ সময়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, দেশের অগ্রগতির জন্য বেসরকারি শিল্পখাত অনেক অবদান রেখে যাচ্ছেন, তিনি আশা করেন আগামী ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের এই সকল শিল্পখাতের হাত ধরে আসবে।

পুরস্কার গ্রহণ শেষে রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা এই পুরস্কার আমি আমার সকল কর্মীকে উৎসর্গ করলাম যারা নিরলস পরিশ্রম করে রানার অটোমোবাইল পিএলসি কে এই পুরস্কার এনে দিয়েছেন।

রানার গ্রুপ বাংলাদেশের প্রথম সারির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যা ২০০০ সাল থেকে সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। রানার গ্রুপের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি ২০১১ সাল থেকে ময়মনসিংহের ভালুকায় দেশের সর্ববৃহৎ এবং বিশ্বমানের নিজস্ব মোটরসাইকেল কারখানায় বাংলাদেশী ‌‌রানার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন করছে।

এছাড়া থ্রি উইলারের উৎপাদনকারী হিসেবে বছরের শুরুতে রানার বাজারে আসবে। রানার অটোমোবাইলস দেশের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি ২০১৭ সাল থেকে “রানার”“মেইড ইন বাংলাদেশ” ব্র্যান্ড এর মোটরসাইকেল নেপাল ও ভূটান এ রপ্তানির মাধ্যমে প্রথম বাংলাদেশী অটোমোবাইল রপ্তানীকারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের পতাকাকে বিদেশের মাটিতে নিয়ে গেছে এবং রপ্তানি শিল্পকে একটি নতুন উচ্চতায় পৌঁছে।

শেয়ার

পাঠকের মতামত

পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ...

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ...

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ...

ব্র্যাক ব্যাংকের ‘ইয়াং লিডার্স-২০২৫’ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি)-২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক। এবার ৪৯ জন ইয়াং লিডার ...

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ...

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...