

রিটার্ন দাখিল না করলে
– ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন
– আইন অনুযায়ী নির্দিষ্ট হারে জরিমানা
– কর অব্যাহতির সুবিধা বাদ পড়তে পারে
– মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ
– বেতন-ভাতাদি প্রাপ্তিতে জটিলতা
আয়কর রিটার্নে আব্যশকীয় কোন তথ্য উপস্থাপন বা দাখিল না করলে সেই করদাতাকে সরাসরি ৫০ হাজাার টাকা জরিমানা করবে জাতীয় রাজস্ব বোর্ড । এই পন্থা অব্যাহত থাকলে এই করদাতাকে এনবিআরের উপ কর কমিশনার প্রতিদিনের জন্য ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা করতে পারবে। এছাড়া রিটার্ন জমা না দিলে ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন ,কর অব্যাহতির সুবিধা বাদ পড়তে পারে, মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ, বেতন-ভাতাদি প্রাপ্তিতে জটিল সৃষ্টি হতে পারে।
আয়কর রিটার্ন হচ্ছে একটি আর্থিক বিবরণী বা হিসাবনামা, যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট অর্থবছরে তাদের মোট আয়, ব্যয়, সম্পদ, দায় ও প্রদেয় বা প্রদত্ত করের তথ্য কর কর্তৃপক্ষের কাছে দাখিল করে।
কোন করদাতা রিটার্ন দাখিল না করলে বা কোন তথ্য গোপন করলে আয়কর আইন ২০২৩ এর ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩,২০০, ২১২ ধারা অনুযায়ী উপকর কমিশনার জরিমানা নির্ধারণ করতে পারবেন ।
আয়কর আইন ২৬৬ ধারা অনুযায়ী জরিমানা
আয়কর আইন ২০২৩ এর ধারা ২০০ অনুযায়ী, আব্যশকীয় কোন তথ্য উপস্থাপন বা দাখিলে ব্যর্থ হলে সেই করদাতাকে সরাসরি ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা।
অর্থাৎ, কর রিটার্ন সময়মতো জমা না দিলে বা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দাখিল না করলে ন্যূনতম ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, আর বিলম্ব চলতে থাকলে প্রতিদিন বা প্রতি মাসে অতিরিক্ত জরিমানা যোগ হতে থাকবে।
কোন করদাতা রিটার্ন দাখিল না করলে সর্বশেষ নির্ধারিত আয়ের ওপর করের ১০ শতাংশ হারে জরিমানা করা হবে, তবে ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা করা হবে। সময়মতো রিটার্ন না দিলে প্রতিদিনের জন্য ৫০ টাকা অতিরিক্ত জরিমানা করা হবে।
তবে সর্বোচ্চ জরিমানা হবে— যেসব করদাতার আগে কখনও কর নির্ধারণ হয়নি এবং আগে কখনও রিটার্ন জমা দেয়নি তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা। যাদের আগে কর নির্ধারণ হয়েছে তাদের ক্ষেত্রে সর্বশেষ নির্ধারিত করের ৫০ শতাংশ বা ১ হাজার টাকা (যেটি বেশি হবে)।
ধারা ১৭৭ অনুযায়ী রিটার্ন বা কোন তথ্য দাখিলে ব্যর্থ হলে, উপকর কমিশনার জরিমানা করবেন আয়ের ওপর করের ১০ শাতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি)। ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতি মাসে বা মাসের অংশের জন্য ১ হাজার টাকা অতিরিক্ত জরিমানা।
ধারা ১৪৫ অনুযায়ী, কর প্রদানের সার্টিফিকেট প্রদান না করলে উপকর কমিশনার উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করতে পারবে। এমন ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতি মাসে বা মাসের অংশের জন্য ১ হাজার টাকা অতিরিক্ত জরিমানা করতে পারবেন।
ইটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন হতে পারে
বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন বা ইন্টারনেটের মতো প্রয়োজনীয় সেবা (ইটিলিটি সার্ভিস) কোনো কারণে বন্ধ করে দেওয়া বা কর্তৃপক্ষের পক্ষ থেকে সংযোগ কেটে দেওয়া।
কর অব্যাহতি সুবিধা সংকোচন
আয়কর আইন, ২০২৩-এর ১৭৪ ধারায় বলা হয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে করদাতার জন্য প্রযোজ্য কর অব্যাহতির সুযোগ সংকুচিত হবে। অর্থাৎ সময়মতো রিটার্ন জমা না দিলে করদাতা বিভিন্ন ছাড় ও অব্যাহতি সুবিধা পুরোপুরি ভোগ করতে পারবেন না।
বেতন-ভাতাদি পেতে জটিলতা
আয়কর রিটার্ন সময়মতো দাখিল না করলে শুধু কর অব্যাহতির সুযোগ সীমিত হবে না, বরং এর প্রভাব পড়তে পারে বেতন–ভাতা প্রাপ্তিতেও। রিটার্ন দাখিলে বিলম্ব করদাতার নিয়মিত বেতন, ভাতা কিংবা অন্যান্য প্রাপ্য অর্থ উত্তোলনে জটিলতা সৃষ্টি করতে পারে।
এনবিআর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “করদাতাদের সময়মতো রিটার্ন দাখিল করতে হবে। দেরি বা তথ্য গোপনের ক্ষেত্রে আইন অনুযায়ী জরিমানা হবে। এছাড়া অন্যন্যা সেবা পেতেও জটিলতা সৃষ্টি হবে। তাই সময় মত রিটার্ন জমা দেয়া উচিত।
- ১চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ২রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৩সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৭ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৮বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৯দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ১০কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২
- ৯দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার





পাঠকের মতামত