
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সহায়ক প্রকল্পে আরো কর ছাড় দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার বিদ্যুৎকেন্দ্রটির ভৌত সুরক্ষাব্যবস্থা নির্মাণ প্রকল্পের জন্য সব যন্ত্রপাতি, যন্ত্রাংশসহ অন্যান্য পণ্য আমদানিতে শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, নিয়ন্ত্রণমূলক শুল্ক, আগাম কর, সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এমনকি এসব যন্ত্রপাতি যদি ব্যবহারের পর পুনঃরপ্তানিও করা হয়, তবু শুল্ক-কর দিতে হবে না।
গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রকল্পটির মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো সুরক্ষা দেওয়ার জন্য নানা ধরনের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।
তবে কর ছাড় শুধু মিলবে সুরক্ষাকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী আমদানিতে। আর প্রকল্পের আওতায় যন্ত্রপাতি আনলে কিছু শর্তও পালন করতে হবে। যেমন, আমদানিকারক প্রতিষ্ঠানকে রাশিয়ায় নিবন্ধিত কোম্পানি হতে হবে কিংবা ওই কোম্পানির সাব-কন্ট্রাক্টর হতে হবে। কী কী পণ্য আমদানি করা হবে এবং তা শুধু ওই প্রকল্পেই ব্যবহার করা হবে এমন প্রত্যয়নপত্র আনতে হবে প্রকল্প বাস্তবায়নকারী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে।
এ প্রকল্পের জন্য শুল্ক-কর ছাড়ে আনা যন্ত্রপাতি ব্যবহার করে ছয় মাসের মধ্যে আবার ফেরত বা বিদেশে রপ্তানি করা যাবে। তবে এ ধরনের পণ্যের তালিকা আমদানির আগেই অনুমোদন করিয়ে নিতে হবে।
- ১বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ২পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৩চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৪পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৫মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৬বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৭শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৮স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৬আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত