
মহামারি করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ঘোষণার পর থেকে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। দাম বেড়েছে কাঁচা পণ্যেসহ মুরগির মাংসের।
রোববার (৪ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট, রাজাবাজার এবং টাউনহল কাঁচা বাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।
ইন্দিরা রোডের বাসিন্দা কামরুল আহসান বলেন, লকডাউন ঘোষণা পাওয়ার পর আমার পরিবারের ৭ দিনের বাজার করেছি। কিছু কিছু পন্যের দাম ঠিক থাকলেও আলু, পেঁয়াজ, কাঁচা মরিচের দাম আগের চেয়ে কেজিতে ১০/১২ টাকা বড়েছে। এছাড়া বেশি দাম বেড়েছে মুরগির মাংসের, যা আগে ছিল ২৩০-২৫০ টাকা কেজি এখন দাম নিচ্ছে ৩০০- ৩২০ টাকা কেজি।
ফার্মগেট বাজারের ক্রেতা নুরুল হক বলেন, লকডাউনের খবর শুনে বাজার করতে এসেছি। গত পরশু বাজার করেছিলাম গরুর মাংস ৬০০ টাকা, আলু ২০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, মরিচ ৯০ টাকা। আর আজকে কিনলাম আলু ২৫ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, মরিচ ১৭০ টাকা। গত ১ দিনেই অনেকটা দাম বেড়েছে। লকডাউন শুরু হলে দাম আরো বেড়ে যাবে আর তখন স্বাস্থ্য ঝুঁকিও বাড়বে।
টাউনহল কাঁচামাল ব্যাবসায়ী মো. মনির বলেন, কালকের চেয়ে আজ মালের দাম একটু বেশি, কারণ আমরা যে পরিমাণ মাল আনি তার চেয়ে কেনার চাহিদা বেশি। কাল পাইকারি আলু কিনছি ১৬ টাকা আজকে সেটা ১৯-২০ টাকা, মরিচ কাল ছিল শুধু ৯০ টাকা আজকে সেটা ১৯০- ২০০ টাকা। আমরা যেমন দরে কিনি সিমিত কিছু লাভ করে বিক্রি করি।
যারাই বাজারে আসছেন তারা সবাই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বাজার করায় জিনিস পত্রের দাম বেড়েছে। যোগানের তুলনায় চাহিদা বেশি থাকলে মালের দাম একটু বাড়বেই বলে মন্তব্য করেছেন রাজাবাজার দোকান মালিক সমিতির সদস্য ইকরাম উদ্দীন।
মুরগির মাংসের দাম বাড়ার কারণ জানতে চাইলে ফার্মগেটের মুরগি ব্যাবসায়ী আনিছুর রহমান বলেন, চাহিদার তুলনায় মুরগি পাওয়াই যাচ্ছে না। আগে প্রতিদিন মুরগি আনতাম ২০০/২৫০ পিস, এখন আনি ৮০/১০০ পিস। দেশের বেশির ভাগ ফার্মে মুরগি নাই। বাজারে সরবরাহ বেশি হলে দাম কমবে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত