
নাটোরের লালপুরে ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের সময় গৌরীপুর স্কুল এন্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানাযায় দুপুরে স্কুলের টিফিনের সময় ইয়ামিনসহ কয়েক জন শিক্ষার্থীরা গৌরীপুর মোড়ে আইসক্রিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় লালপুর অভিমুখী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দিলে গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রুমাইয়া হক রাকা জানান হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকতিয়ারুল ইসলাম জানান রমজান মাস জুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সেই মোতাবেক আজ শনিবার প্রথম দিন গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু ছিল।
দুপুর ১টা থেকে ১টা ৫০মিনিট পর্যন্ত টিফিন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা টিফিন খেতে বের হয়।
এসময় ইয়ামিন সহ কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ইয়ামিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট শিক্ষার্থীর লাশ হস্তান্তর করা হবে।
ইএটি
- ১স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ২বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ৩সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ৪মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৫সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৬সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৭গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৮দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৯ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৯কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত