
অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে টিকে রইল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান মেমেসের নাচো ফার্নান্দেজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। এদিকে নিজেদের ম্যাচে সেল্টা ভিগোর কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে বার্সা। আর ওসাসুনাকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না রিয়ালের। মাঠে নামার আগে দুঃসংবাদ আসে রিয়াল শিবিরে। মধ্যমাঠের কাণ্ডারি টনি ক্রুসকে লিগের বাকি দুই ম্যাচে দলে পাবেন না জিদান। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কারণে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকতে হচ্ছে এই জার্মানকে। আর তাই তাকে ছাড়াই মৌসুমের বাকি ম্যাচগুলো খেলতে হচ্ছে রিয়ালকে।
এস্তাদিও সান মেমেসে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজাতে থাকে জিনেদিন জিদানের দল। তবে আক্রমণ করলেও গোলের সরাসরি সুযোগ তৈরি করতে পারছিল না লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের ২৮তম মিনিটে বিলবাওয়ের ডি বক্সে হ্যান্ডবলের আবেদন করলে ভিএআর দেখে তা নাকোচ করে দেন রেফারি। এর এক মিনিট পরে করিম বেনজেমার হেড করা বল ক্রসবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় রিয়াল। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই।
দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলতে থাকে রিয়াল। দুর্দান্ত আক্রমণে দ্বিতীয়ার্ধ শুরু করলেও গোলের প্রথম সুযোগ তৈরি করতে লস ব্ল্যাঙ্কোসরা সময় নেয় ম্যাচের ৫৮তম মিনিট পর্যন্ত। ডি বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের নেওয়া দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে ফেরান উনাই সিমন। এর দুই মিনিট পর ক্যাসেমিরোর হেড করা বল ক্রসবারে লেগে ফিরে আসলে আবারও গোলবঞ্চিত হয় রিয়াল।
তবে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি গ্যালাক্টিকোদের। ৬৮তম মিনিটে ডি বক্সের ডান প্রান্ত থেকে ক্যাসেমিরোর মাটি কামড়ানো ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান নাচো ফার্নান্দেজ। আর তাতেই লিড নেয় রিয়াল। ম্যাচের বাকি সময় তেমন কোনো আক্রমণ করতে পারেনি দুই দলের কেউই। তবে শেষ মুহূর্তে রেফারি মাতেও লাহোজ রাউল গার্সিয়াকে সরাসরি লাল কার্ড দেখালে ম্যাচের বাকি সময় ১০ জনের দলে পরিণত হয় অ্যাথলেটিক ক্লাব বিলবাও।
এই জয়ে ৩৭ রাউন্ড শেষে ২৪ জয়, ৯ ড্র আর ৪ হারে রিয়াল মাদ্রিদ আছে দুই নম্বরে। সমান ম্যাচে ২৩ জয়, ৭ ড্র আর ৭ হারে ৭৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান বার্সার। আর ২৫ জয়, ৮ ড্র এবং ৪ হারে ৮৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
- ১সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ২উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ৩জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ৬‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৭জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি
- ৮শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৯বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ১০শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স





পাঠকের মতামত