প্রকাশিত: জুন ৪, ২০২৩ ১২:২৭ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করা হয়েছে। কোম্পানিটি ২০২২-২৩ ও ২০২১-২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন সংশোধন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লুব-রেফ বিডির তৃতীয় প্রান্তিকে (জুলাই,২০২২-মার্চ,২০২৩) ইপিএস ১ টাকা ৪২ পয়সার পরিবর্তে ১ টাকা ৫১ পয়সা হবে। সংশোধনের পর কোম্পানিটির ইপিএস ০.০৯ পয়সা বা ৬.৩৩ শতাংশ বেড়েছে।

অন্যদিকে (জুলাই,২০২১-মার্চ,২২) সমাপ্ত সময়ে কোম্পানিটির ইপিএস ১ টাকা ৪৬ পয়সার পরিবর্তে ১ টাকা ৪৫ পয়সা হবে। সংশোধনের পর কোম্পানিটির ইপিএস ০.১ পয়সা বা ০.৬৮ শতাংশ কমেছে।

লুব-রেফ বিডির আগে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে হিসাব ভুল ছিল।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...