
করোনার পরিস্থিতিতে পুঁজিবাজারের লেনদেন চালুর বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।
এদিন বিএসইসি’র নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় লেনদেন চালু করা বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্য মতে, করোনার প্রভাব মোকাবিলায় দুই মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটির আওতায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে। তবে দীর্ঘ দিন লেনদেন বন্ধ থাকার কারণে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই ধরাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ, বিভিন্ন স্টেকহোল্ডারসহ বিনিয়োগকারীরা লেনদেন চালুর বিষয়ে ইতোমধ্যে বিএসইসিকে অনুরোধ জানিয়েছেন। একই বিষয়ে সম্মতি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কর্তৃপক্ষ। আর এসব বিষয়কে গুরুত্ব দিয়ে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএসইসি।
এর আগে গত ১৭ মে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামকে নিয়োগ দেয় সরকার। এরপরে ২০ মে কমিশনার হিসেবে অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে এবং নতুন ও পুরোনো কমিশনারদের সমন্বয়ে বৃহস্পতিবার প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত