প্রকাশিত: মার্চ ২১, ২০২২ ৩:৫১ পিএম

শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি আজ সোমবার স্থানীয়ভাবে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট ১১ উন্মোচনের ঘোষণা দিয়েছে। রেডমি নোট ১১ স্মার্টফোন দিয়ে শাওমি তাদের ‘মেইক ইন বাংলাদেশ’ যাত্রাকে আরও শক্তিশালী করল।

রেডমি নোট ১১ সব আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাংলাদেশের বাজারে রেডমি নোট সিরিজের সবর্শেষ স্মার্টফোন। ফোনটিতে থাকছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘অত্যাধুনিক ফিচার দিয়ে বাংলাদেশের বাজারে স্মার্টফোন আনতে পেরে শাওমি গর্বিত, সেরা দামে সেরা ফোন আনতে আমরা সর্বদাই বদ্ধ পরিকর। ফ্যানদের কথা মাথায় রেখেই বাংলাদেশে আমরা রেডমি নোট ১১ উন্মোচন করেছি, ‘মেক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এটি দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে শক্তিশালী হার্ডওয়্যার এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচের ব্যাটারি দেবে স্মুথ পারফরম্যান্স ও আরামদায়ক দেখার অভিজ্ঞতা।

এটি তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হ্যান্ডসেট হবে বলে আমরা আশাবাদী।’ মসৃণ স্ক্রলিংসহ অ্যামেলেড ডিসপ্লে রেডমি নোট ১১ ফোনটিতে দেয়া হয়েছে বড় মাপের ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, যাতে রয়েছে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন, সাধারণ স্ক্রলিং কিংবা গেইম খেলার সময় ডিসপ্লেকে প্রাণবন্ত রাখবে এতে থাকা ৯০ হার্জের রিফ্রেশ রেট। রয়েছে অ্যামোলেডের পথিকৃৎ ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসপ্লে ভাইব্রান্ট কালার এবং দিনের আলোতেও স্ক্রিনে পরিষ্কার দেখার ব্যবস্থা। ফোনটির উপরে ও নিচের দিকে দেয়া হয়েছে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা আপনাকে দেবে অসাধারণ অডিও অভিজ্ঞতা এবং ভিডিও দেখার অভিজ্ঞতা।
স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে শক্তিশালী পারফরম্যান্স রেডমি নোট ১১ স্মার্টফোনে দেয়া হয়েছে ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, এতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্স দেবে। দ্রুতগতির কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ডিভাইসটিকে পরবর্তী
পর্যায়ের পারফরম্যান্স দেয়ার বিষয়টি নিশ্চিত করবে।

পরিষ্কার ছবির জন্য কোয়াড ক্যামেরা এআইভিত্তিক শক্তিশালী কোয়াড ক্যামেরায় রয়েছে আল্ট্রা হাই রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা যেকোনো ধরনের মূল্যবান মুহূর্ত ধরে রাখবে ডিটেইলসহ। সে সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ডিভাইসটিতে থাকা নাইট মোড ২.০, ক্যালিডস্কোপ এবং ভ্লগ মোড দেবে পরিসআর সব মুহূর্ত ধরে রাখার সুবিধা। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলপি ক্যামেরা।

৫০০০ এএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং দিনভর নিশ্চিন্তে ব্যবহার অভিজ্ঞতা ও স্মুথ পারফরম্যান্স দিতে ডেরমি নোট ১১ ডিভাইসে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেই সঙ্গে প্রথমবারের মতো নোট সিরিজে দেয়া হয়েছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং এবং বক্সে ৩৩ ওয়াটের চার্জার, যা ফোনটির ব্যাটারি সম্পূর্ণ
চার্জ করবে মাত্র এক ঘণ্টায়।

রেডমি নোট ১১ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লু রঙে। ২১ মার্চ থেকে ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে। ডিভাইসটির ৪+৬৪ জিবির দাম ১৬,৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৮,৯৯৯ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...