
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহকে লাভজনক করতে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করতে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি এসেছে।
বুধবার (২৭ মে) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কে এম আলী আজমের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সচিব মো. আবদুল হালিমের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
নবনিযুক্ত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিল্পমন্ত্রী বলেন, করোনার পরিস্থিতিতে অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে স্বাস্থ্যবিধি মেনে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানাসমূহ চালু রাখা হয়েছে। পাশাপাশি, এসময় চাহিদা অনুসারে বেসরকারি উদ্যোক্তাদেরও সবধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার মাঝে সমন্বয় রেখে সরকার কাজ করছে। বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের যে অবস্থান তৈরি হয়েছে সেটি ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কল-কারখানাগুলোকে লাভজনক করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসকল উদ্যোগের ফলে অলাভজনক কারখানাগুলো ধীরে ধীরে ক্ষতির পরিমাণ কমিয়ে লাভজনক হয়ে উঠছে। চালু কারখানাগুলোকে লাভজনক করার পাশাপাশি বন্ধ কারখানাগুলো চালু করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় শিল্প প্রতিমন্ত্রী সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অর্জনের পথে দেশের শিল্পখাতকে এগিয়ে নিয়ে যেতে শিল্প মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত