
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দু’দিনের সফরে দেশটিতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী শুক্রবার তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে বেইজিং ছাড়বেন বলে বুধবার ভারতের ক্ষমতাসীন সরকারের একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।
২০২০ সালে প্রতিবেশি দুই দেশের সীমান্তে সৈন্যদের প্রাণঘাতী সংঘাতের পর প্রথমবারের মতো চীনের সর্বোচ্চ পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা ভারত সফর করছেন।
তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন কি না তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার নয় বলে ভারতীয় ওই সূত্র জানিয়েছে। ওয়াং ইর সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে সূত্রটি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেশি এ দুই দেশের মাঝে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। সেই সীমান্ত বিরোধের অবসানের বিষয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করতে পারেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ট্রিবিউন ইন্ডিয়া।
এর আগে, গত সপ্তাহে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াং ইর সফরের ব্যাপারে চীনের পক্ষ থেকে ভারতের কাছে প্রস্তাব করা হয়েছে। ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ, ভুটান সফরের পরিকল্পনা আছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত