
মহামারি করোনাভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪৫ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৯১৪ জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার (২৪ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শুরুতে করোনাভাইরাসের বিষয়টি ভালোভাবে বুঝতে পারেনি তার সরকার। তিনি মনে করছেন করোনা রুখতে তারা যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো ভিন্নভাবেও নেওয়া যেত।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে যুক্তরাজ্যে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত কি দেরিতে নেওয়া হয়েছিল? এমন প্রশ্নের জবাবে জনসন বলেন— এই ধরনের প্রশ্ন মাঝে মাঝেই শুনতে হচ্ছে আমাকে। আসলে আমরা তো বিজ্ঞানী ও গবেষকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমাদের কাছে তখনও করোনাভাইরাস নতুন ছিল। শুরুতে এটা সম্পর্কে আমাদের পুরোপুরি ধারনা ছিল না। সে কারণে কিভাবে কি করতে হবে বুঝতে পারিনি। বিশেষ করে প্রথম কয়েক সপ্তাহ কিংবা প্রথম মাসে। শুরুতে আস্তে আস্তে ছড়াচ্ছিল। তাদের মধ্যে অনেকেরই কোনো লক্ষণ ছিল না। কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হচ্ছিল। এরপর দ্রুত ছড়ায়।
সত্য কথা বলতে কি শুরুতে আমরা করোনাভাইরাসকে যেভাবে মোকাবেলা করার চেষ্টা করেছি সেটা হয়তো যথাযথ ছিল না। কিন্তু এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। করোনা রুখতে আমরা শুরুতে যা করেছি সেটা হয়তো ভিন্নভাবেও করা যেত। —যোগ করেন তিনি।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত