প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১২:২৪ পিএম

অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, পানি কম পান করা- এমন কিছু কারণে কিডনিতে সংক্রমণ হতে পারে। কিডনি রোগের কিছু লক্ষণ ফুটে উঠতে পারে ত্বকে। তাই হঠাৎ ত্বক শুষ্ক ও খসখসে দেখালে সতর্ক হোন।

মানবদেহের অন্যতম অঙ্গ কিডনি। দেহের বর্জ্য পদার্থ পরিশুদ্ধ করার পাশাপাশি, শরীরে খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। কিডনিতে কোনো সমস্যা হলে, তা ধরা পড়তে অনেকটা সময় নেয়। অনেক সময়ে এমন হয়েছে, একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়া যায় না। কিডনির প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সে সম্পর্কে সচেতন হন না অনেকেই। চিকিৎসকদের মতে, কিডনিতে পাথর বা অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে কি না, বাইরে থেকে সব সময় তা বোঝা যায় না। তবে কিডনি রোগের কিছু লক্ষণ ফুটে উঠতে পারে ত্বকে।

ত্বকের যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি কিডনির সমস্যায় আক্রান্ত:

১) বাতাসে অত্যধিক আর্দ্রতা শুষ্ক ত্বকের একমাত্র কারণ নয়। শুষ্ক এবং রুক্ষ ত্বক কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি সঠিক ভাবে কাজ না করার ফলে ত্বকের ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যেতে পারে। ফলে টক্সিন জমে থেকে ত্বক শুকিয়ে যায়। তাই হঠাৎ যদি ত্বক শুষ্ক ও খসখসে দেখায় তা হলেও সতর্ক হোন।

২) ত্বকের অতিরিক্ত দাগছোপ কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি ঠিকভাবে কাজ না করলে, রক্ত পরিষ্কার হয় না। সঠিকভাবে রক্ত পরিস্রুত না হলে, ত্বকে দাগছোপের পরিমাণ বাড়তে থাকে।

৩) কিডনির সমস্যা থাকলে ত্বকে ফুসকুড়ি, র‌্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। ত্বকে এমন কিছু উপসর্গ দেখা দিলে ফেলে না রেখে দ্রুত কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

৪) কিডনিতে সংক্রমণ হলে রক্ত ঠিকমতো পরিশ্রুত হয় না, এর ফলে রক্তে টক্সিন জমে ত্বকের রং বদলে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ত্বক হলদেটে দেখায়, কারো ক্ষেত্রে আবার ত্বক কালচে দেখায়। চামড়ার উপর হলদেটে মাংসল পিণ্ডও চোখে পড়ে অনেক সময়ে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে

শুধু হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে বিজ্ঞান, ধর্মীয় মূল্যবোধ ও ...

এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত করেছে ...