প্রকাশিত: জুন ৮, ২০২৩ ১১:৩৮ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডকে অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ায় শেফার্ড টেক্সটাইল তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের সাথে একীভূত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত একীভূতকরণ প্রস্তাবের বিষয়ে হাই কোর্টের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে, কোম্পানিকে এখন শেয়ারহোল্ডারদের মতামত নিতে হবে। সে লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে।

ঘোষিত ইজিএমে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১৪ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারা আলোচিত ইজিএমে অংশ নিতে পারবেন।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...