
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম তার হল রুমে বেসরকারিভাবে এ ঘোষণা দেন।
নির্বাচিতরা হলেন শেরপুর–১ (সদর) আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন ছানু। তিনি ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক পেয়েছন ৯৩ হাজার ১৭৫ ভোট।
শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ি) আসনে নৌকা প্রতীকের মতিয়া চৌধুরী ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ৫ হাজার ৩৪২ ভোট পেয়েছেন।
শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নৌকা প্রতীকের এডিএম শহিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম তার হল রুমে বেসরকারিভাবে এ ঘোষণা দেন।
উল্লেখ্য, জেলার তিনটি নির্বাচনি আসনে ৫২টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২৪টি এবং ভোটকক্ষ রয়েছে ২ হাজার ৫৮৩ টি। এখানে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ২২ হাজার ৯৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪ হাজার ৯৪০ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ১৭ হাজার ৯৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।
- ১চট্টগ্রামে শিশু আয়নী হত্যাকাণ্ড, সবজি বিক্রেতা রুবেলের মৃত্যুদণ্ড
- ২সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ৩সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- ৪ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
- ৫যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত
- ৬রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ৭জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী
- ৮সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
- ৯অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
- ১০ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ১০আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত