প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০ ৪:৩৩ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৪ বারে ২৫ লাখ ৬৮ হাজার ১১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৮ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৫৪ বারে ২০ লাখ ৮২ হাজার ৩৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪১ বারে ১৫ লাখ ৮২ হাজার ৭৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৩ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮১ শতাংশ,  কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৪ শতাংশ,  রূপালী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৩ শতাংশ,  ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৭ শতাংশ  ও প্রাইম ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...