প্রকাশিত: জুলাই ২০, ২০২৩ ৮:২৪ পিএম , আপডেট: জুলাই ২১, ২০২৩ ৪:২৯ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী আগামী ১৫ আগস্ট। এদিন জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে মাসব্যাপী ব্যাংকগুলোর কর্মসূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শোক দিবস উপলক্ষে বিশেষ ব্যানার স্থাপন, মাসব্যাপী কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালন করতে হবে ব্যাংকগুলোকে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে মাসব্যাপী কালোব্যাজ ধারণ করতে হবে। ১৫ আগস্ট ব্যাংক ভবনসমূহে (নিজস্ব/ভাড়া) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিশেষ ব্যানার বা ফেস্টুন স্থাপন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন করা, নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বা খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা।

এছাড়া ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বা ভাষণ প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...