জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬ ৪:৩৯ পিএম , আপডেট: মে ২৫, ২০২৬ ৪:৪৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে সুনিল সাঁওতাল (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৫ টার দিকে ভানুগাছ সড়কের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর পাশে জরিফ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। লেবু বাগানে বন্য শুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে চারিদিকে কাটা তারের বেড়া দেয়া ছিল। ধারনা করা হচ্ছে, কাটা তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল এবং এই তারে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বাগান মালিক জরিপ মিয়ার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...