
পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমেছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন। ব্যাংকের ৯ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) তিনি এ কথা বলেন। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভায় এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার পারপিচুয়াল বন্ড ইস্যুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণের লক্ষ্যে বন্ড থেকে প্রয়োজনীয় অংশ যথাসময়ে কমন শেয়ারে রূপান্তরের প্রস্তাব অনুমোদিত হয়।
ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে এস. এম. আবু মহসীন বলেন,বর্তমানে ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস ইত্যাদি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কষ্ট অব ফান্ড ও মোট বিরূপ শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমে আসছে। যার ফলে ক্রেডিট রেটিং ও ক্যামেল রেটিং এ আমাদের উন্নতি পরিলক্ষীত হচ্ছে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল বাশার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম, অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে মোঃ আবদুল আউয়াল, সোহেলা হোসেন, খায়রুল আলম চাকলাদার, তানজীনা আলী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ইভিপি ও কোম্পানি সচিব মোঃ মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ অনলাইনে উপস্থিত ছিলেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত