
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। উত্থানের কারণে সাপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৬ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন ফিরে পেয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৬ হাজার ১৪০ কোটি ১১ লাখ ৫৫৩ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ২৬০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫৬৭ টাকা বা ৫৩.৯৮ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭১৯ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৮৪৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৮৩ কোটি ৮২ লাখ ১৪ হাজার ১৭০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৩৫ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বা ২.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়ে ১২৪৮ এবং ২১১২ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯টির বা ৫৪.২২ শতাংশের, কমেছে ১০০টির বা ২৭.২৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির বা ১৮.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা বা ৬৮.৫২ শতাংশ বেশি হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯২ পয়েন্ট বা ২.০৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৯০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ এবং সিএসআই ১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৬৩৩ পয়েন্টে, ১২ হাজার ৩২৪ পয়েন্টে, ১ হাজার ২২২ পয়েন্টে এবং ১ হাজার ৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির বা ৫৫.২৬ শতাংশের দর বেড়েছে, ৬২টির বা ২০.৩৯ শতাংশের কমেছে এবং ৭৪টির বা ২৪.৩৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ২পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৩জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৪শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৫২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৬প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৭প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৮শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৯সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ১০অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ১০জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন





পাঠকের মতামত