
বিদায়ী সপ্তাহটিতে পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি সপ্তাহে উভয় পুঁজিবাজার মিলে বিনিয়োগকারীরা ১১ হাজার ৪৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকা মূলধন হারিয়েছে। এর মধ্যে ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৮ হাজার ৪৭৫ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২৯৯ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ৫ হাজার ১৭৫ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা।
আর সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩০ হাজার ৪৩১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৬৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইর বিনিয়োগকারীরা ৬ হাজার ২৬১ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯০৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার ৯০৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৪৭ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৪১ টাকা বা ১৪.২১ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৪৪৭ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭৮১ কোটি ৮২ লাখ ৭ হাজার ৭৮১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯১১ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৮৮৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১২৮ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ১০৮ টাকা কম হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.০৭ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৯.৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.২৬ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭০১.৩৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১১.৪৪ পয়েন্ট বা ১.০২ শতাংশ বেড়ে ১১২৮.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টির বা ২৭.৪২ শতাংশের, কমেছে ১৯৯টির বা ৫৫.১২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির বা ১৭.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১২ কোটি ০৩ লাখ ৮৫ হাজার ৪৮৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৭৪৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৮ কোটি ৭০ লাখ ৯২ হাজার ২৬২ টাকা বা ২৫.৬৭ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৫০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৮.৩৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫৯.৬০ ও সিএসআই ১.৮৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৪১০.৯৮ ও ৯১০.৪৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বা ০.০২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৬৭ পয়েন্ট বা ০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৭৩.৩০ ও ১০১৯.১৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২৩ শতাংশের দর বেড়েছে, ১৭৬টির বা ৫৬.২৩ শতাংশের কমেছে এবং ৬৫টির বা ২০.৭৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ২বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৩বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৪রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৫ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৬চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৭গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৮ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৯৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ১০ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই





পাঠকের মতামত