
প্রথমার্ধে আক্রমণ গড়েও গোল পাচ্ছিল না জার্মানি। বিরতির পর হ্যান্সি ফ্লিকের দলকে আর আটকে রাখা যায়নি। আক্রমণের ধারা অব্যাহত রেখে উত্তর মেসিডোনিয়াকে রেখেছে তটস্থ। এরই সঙ্গে গোল উৎসবও করেছে। টিমো ভার্নারের জোড়া লক্ষ্যভেদে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় জয়ে প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো জার্মানি।
‘জে’ গ্রুপে জার্মানি ৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বিপরীতে উত্তর মেসিডোনিয়া সমান ম্যাচে তৃতীয় হারে আগের ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে।
মেসিডোনিয়ার মাঠে বল দখলে রেখে শুরু থেকে আক্রমণ শানিয়েছে জার্মানি। কিন্তু গোলের দেখা পায়নি। ২৫ মিনিটে জার্মানির সার্জ নাব্রির শট গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৪৫ মিনিটে টিমো ভার্নারের শট পোস্টের নিচে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি জার্মানির।
বিরতির পর জার্মানি অন্য রূপে। প্রতিপক্ষকে বলতে গেলে তছনছ করে দিয়েছে। আক্রমণ হেনে একের পর এক করেছে লক্ষ্যভেদ। গোলের পেছনে থমাস মুলারের অবদানও কম নয়। দুটি গোলে রয়েছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের দারুণ অ্যাসিস্ট।
৫০ মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। থমাস মুলারের পাসে ফাঁকায় কাই হাভার্টজ লক্ষ্যভেদ করেন। ৭০ মিনিটে জার্মানি ব্যবধান বাড়িয়ে নেয়। থমাস মুলারের আলতো পাসে টিমো ভার্নার ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।
তিন মিনিট পর জার্মানির স্কোরলাইন ৩-০ হয়। টিমো ভার্নার ডান পায়ের জোরালো বাকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন।
৮৩ মিনিটে জার্মানি চতুর্থ গোল করে মেসিডোনিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। বদলি নেমে জামাল মুসিয়ালা ক্যারিয়ারে প্রথম গোলও পেলেন। আদেয়েমির পাসে ১৮ বছর বয়সী মিডফিল্ডার গোলকিপারের পাশ দিয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত