
মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দরপতন ঘটেছে। স্বাভাবিকভাবেই চাপে পড়েছে পাম অয়েল।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ পাম উৎপাদক মালয়েশিয়া। দেশটিতে কৃষিজ পণ্যটির উৎপাদনও বেড়েছে। ফলে এ থেকে উৎপাদিত তেলের দামও কমেছে।
আলোচ্য কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী জুলাইয়ের বেঞ্চমার্ক পাম অয়েলের সরবরাহ চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৯২ রিঙ্গিত বা ২ দশমিক ৩৩ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৩৮৫০ রিঙ্গিতে।
ফাস্টমার্কেটস পাম অয়েল অ্যানালাইটিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক সাথিয়া ভার্কা বলেন, মালয়েশিয়ায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চীনা এক্সচেঞ্জে অন্যান্য ভোজ্যতেলের দর কমেছে। স্বভাবতই পাম অয়েলের দাম নিম্নমুখী হয়েছে।
চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে সক্রিয় সয়াঅয়েলের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) একই তেলের দাম কমেছে শূন্য দশমিক ৪২ শতাংশ।
বিশ্বখ্যাত মুম্বাইভিত্তিক ভোজ্যতেল ব্রোকার সুনভিন গ্রুপের গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, বিশ্ববাজারে প্রায় সবধরনের ভোজ্যতেলের দাম কমেছে। বিশেষত সয়াঅয়েলের। এই প্রেক্ষাপটে পাম অয়েলও দর হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রধান শস্য উৎপাদন অঞ্চল মিডওয়েস্টে সয়াবিনের চারা রোপণ করা হচ্ছে। এই অবস্থায় সয়াবিন তেলের মূল্য নিম্নগামী হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে পাম অয়েলের ওপর।
এআরএস
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত