
জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় মাকে বাড়ী থেকে বের করে দেয়ায় অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বিষয়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় মা রাশেদা বেগম কেঁদে কেঁদে হাতে কোরআন শরীফ নিয়ে বের হয়ে যাচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম তার বাবার বাড়ী ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে বাবার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ মুলে ৫৬ শতাংশ জমি পায়। পরে পারিবারিক ভাবে ৮ লক্ষ টাকার বিনিময়ে ভাইদের লিখে দেন। পরবর্তীতে সেই টাকা দিয়ে নিজের নামে জমি কিনে নেন। বিষয়টি নিয়ে রাশেদা বেগমের ছেলে রাশেদুল ইসলাম জাকির মায়ের সাথে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ করছিলো। এর আগেও রাশেদুল এমএম বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করার সময় ৮৩ লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারি হওয়ার কারনে তাকে চাকরিচ্যুত করা হয়।
পরবর্তীতে মাকে নিজের নামে জমি লিখে দেয়ার চাপ দিচ্ছিলো ও হত্যা করা সহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছিলো। বিষয়টি নিয়ে মা রাশেদা ইতিপূর্বেও সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে গেন্দারপাড়া গ্রামের বাসা তালা দিয়ে নিজের বউকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুর বাড়ীতে চলে যায় রাশেদুল। পরে রাশেদা বেগম গেন্দারপাড়া আসলে স্থানীয়রা গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোন সুরাহা হয়নি। রোববার সকাল থেকে শালিস শুরু হলে জমি লিখে দেয়ার চাপ দেয় রাশেদুল। এতে মা রাজী না হওয়ার কারনে তাকে বাড়ী থেকে বের করে দেন। পরবর্তীতে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে তাদের বাড়ীতে নিয়ে যায়।
এ বিষয়ে রাশেদা বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে সম্মত্তি লিখে দেয়ার জন্য নানা ভাবে হয়রানী ও ভয়ভীতি দেখাচ্ছিলো। সম্পত্তি লিখে না দেয়ার কারনে আমাকে আমার স্বামীর বাড়ীতে যেতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দেয়। পরে রোববার দুপুরে আমাকে বাড়ী থেকে বের করে দেয়। বিষয়টি আমার ভাইদের জানালে তারা এসে আমাকে নিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
টিআর
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত