
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাজেকের শুকনাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকালে সাজেক যাওয়ার পথে শুকনাছড়ি এলাকায় পৌঁছালে পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নিরাপত্তা বাহিনী পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
তিনি আরও জানান, সাজেক গমনকার পর্যটকদের গাড়ি লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, ঘটনাটি রাঙ্গামাটি ও দীঘিনালা সীমান্ত এলাকায় ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
স্থানীয়দের ধারণা, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের চার নেতাকে হত্যার প্রতিবাদে আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত