প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২:০১ পিএম

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৬.৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৪ লাখ ২০ হাজার  টাকা

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯.৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ২০ লাখ টাকা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২২.২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ২৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

উত্থানে শুরু পতনে শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...