প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১২:১৬ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষ রয়েছে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২০৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ১৩৮ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আফতাব অটো, মালেক স্পিনিং, খান ব্রাদার্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...