ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৪ জানুয়ারি বিএসইসি কোম্পানিটিকে এ ব্যাপারে অনুমোদন প্রদান করে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিক; ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস

পাঠকের মতামত