প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০ ৩:৫৪ পিএম

দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন এস. আর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ও আইল্যান্ড সিকিউরিটিজে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ। তারা আগামী ৩ বছর সিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। আজ হতে যাওয়া সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র মতে,সিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচনে দুই শেয়ারহোল্ডার পরিচালক পদের বিপরীতে পাঁচ জন প্রার্থী নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচন কমিশন পাঁচ প্রার্থকেই যোগ্য বলে তালিকা প্রকাশ করে। এদের মধ্যে এস. আর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৫ ভোট, আইল্যান্ড সিকিউরিটিজে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ পেয়েছেন ৬২ ভোট,আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী পেয়েছেন ৪৪ ভোট,ডি.এন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী পেয়েছেন ২১ ভোট এবং টেন স্টারের পরিচালক ফারহানা আক্তার পেয়েছেন ২০ ভোট।

সিএসইর নির্বাচনে এ কে এম মহসানউদ্দিন আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মো. আখতার হোসেন ও সাঈদুল মোস্তফা চৌধুরী।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...