
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মত নিকুঞ্জে ঢাকার অফিস সরিয়ে নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি নিকুঞ্জে অফিস কার্যক্রম শুরু করেছে। তবে জানুয়ারি মাসের শেষের দিকে নিকুঞ্জের নতুন অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করবে তারা।
গত রবিবার (২৪ জানুয়ারি) থেকে নিকুঞ্জে আংশিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছে সিএসই। ওই দিন থেকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদ অফিস শুরু করলেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসিফ ইব্রাহীম আগামী শনিবার (৩০ জানুয়ারি) থেকে কাজ শুরু করবেন বলে জানা গেছে।
তথ্য মতে, রাজধানীর দিলকুশায় নিজস্ব ভবন থাকা সত্ত্বেও নিকুঞ্জে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছে সিএসই। তবে এ বিষয়টি স্পট করেনি সিএসই। অন্যান্য সকল বিভাগ নিকুঞ্জে স্থানান্তরিত হলেও আইটি বিভাগ (ডাটা সেন্টার) দিলকুশা থেকে এখনো পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। আগামী এক সপ্তাহের মধ্যে আইটি বিভাগও নিকুঞ্জে স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে।
অনানুষ্ঠানিকভাবে দাফতরিক কার্যক্রম শুরু করলেও আনুষ্ঠানিক উদ্বোধন করবে সিএসই। এজন্য জানুয়ারির শেষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে দিয়ে নতুন অফিস উদ্বোধনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি। বিএসইসির চেয়ারম্যানের সময় ও সুযোগ অনুযায়ী সিএসইর নতুন অফিস উদ্বোধন করা হবে।
এ বিষয়ে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, অনানুষ্ঠানিকভাবে নিকুঞ্জে সিএসইর কার্যক্রম শুরু হয়েছে। ডাটা সেন্টার বাদে অন্যান্য সকল বিভাগ নিকুঞ্জে স্থানান্তর হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ডাটা সেন্টার সহ সকল কার্যক্রম নিকুঞ্জ থেকে পরিচালনা করা হবে। এ মাসের শেষে বিএসইসির চেয়ারম্যানের হাতে সিএসইর নতুন অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উল্লেখ্য সিএসইর নতুন অফিসের ঠিকানা হচ্ছে নিকুঞ্জ-১ এর ৯বি সড়কের ৩২ নং বাড়ির তৃতীয় তলায়।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত