
সিরাজগঞ্জের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সকল উন্নয়নমূলক কাজে শিক্ষকদের অংশগ্রহণ ও সকল পাওনা নিয়মিত পরিশোধসহ ৭ দফা দাবীতে অধ্যক্ষ বরাবর চিঠি প্রদান এবং একমাসের ব্যবধানে তা প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষক-কমচারীরা।
চিঠি প্রত্যাহারের কারণ হিসেবে ভূল বোঝাবুঝির অবসান হওয়ায় চিঠি প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করা হলেও ধারণা করা হচ্ছে অধ্যক্ষের চাপেই শিক্ষক-কর্মচারীরা ওই চিঠি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।
এদিকে কলেজ পরিচালনায় নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচর্য্য বরাবর অভিযোগও করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গত ২২ ফেব্ধসঢ়;য়ারি ইং তারিখে মওলানা ভাসানী কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারি স্বাক্ষরিত একটি লিখিত চিঠি অধ্যক্ষ বরাবর দেয়া হয়। ওই চিঠিতে শিক্ষক-কর্মচারীরা সুষ্ঠুভাবে কলেজ পরিচালনার জন্য এবং নিজেদের অধিকার আদায়ের জন্য ৭ দফা দাবী জানান। চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষক-কর্মচারিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার অনিয়মের শিকার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যা প্রতিষ্ঠানের চলমান গতিকে বাধাগ্রস্থ করছে। এসব অধিকার প্রাপ্তির লক্ষে কতিপয় প্রস্তাব পেশা করা হচ্ছে।
প্রস্তাবগুলোর মধ্যে মধ্যে রয়েছে, কলেজের সকল উন্নয়নমূলক কাজে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা। শিক্ষক-কর্মচারীদের সকল পাওনা নিয়মতি প্রদান ও বকেয়া পরিশোধ, সকল প্রকার একাডেমিক কমিটি নিয়মতান্ত্রিক উপায়ে গঠন। বিধি মোতাবেক ভোটের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করা, কলেজের সকল প্রকার ক্লাস ও পরিবেশ নিশ্চিতকরণ (বহিরাগতদের প্রবেশ নিষেধ), সকল প্রকার আয়-ব্যয়ের হিসাব শিক্ষক প্রতিনিধি/অডিট কমিটির মাধ্যমে শিক্ষকমন্ডলীর সামনে উপস্থাপন করা। সকল প্রকার সহশিক্ষা কার্যক্রম চালু রাখা।
এদিকে এসব প্রস্তাব সম্বলিত চিঠিটি দেয়ার এক মাস যেতে না যেতে তা প্রত্যাহার করে নেন শিক্ষক-কর্মচারিরা। গত ২০ মার্চ পাল্টা এক চিঠির মাধ্যমে নিজেদের পূর্বের চিঠি প্রত্যাহার করে নেন তারা। তবে এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি শিক্ষক-কর্মচারীরা।
এ বিষয়ে ভাসানী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম ৭ দফা প্রস্তাব সম্বলিত চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আমাদের মধ্যে ভূল বোঝাবুঝি হয়েছিল। সভাপতির উপস্থিতিতে ভূল বোঝাবুঝির অবসান হওয়ায় শিক্ষকরা তাদের চিঠি প্রত্যাহার করে নিয়েছে।
- ১বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ২পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৩শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৪হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ৫বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৬ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ৮ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৯বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ১০চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৭স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার





পাঠকের মতামত