
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত ১৭ জুন দুপুর সাড়ে ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে র্যাব-১২ সদর কোম্পানির একটি দল।
র্যাব-১২, সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ফারহান-উজ-জামান বৃহস্পতিবার (১৮ জুন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে এই মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ সালমান (৩০)। তিনি কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন তিনি।
গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে র্যাব-১২।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত