
বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ব্যাংকিং সেবা অনেকটা বাঁধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ব্যাংকের অনেক শাখা ও এটিএম বুথে পানি প্রবেশ করায় এটিএএম বুথ সেবা বিঘ্নি ঘটেছে। আর বিভিন্ন ব্যাংকের শাখা কার্যক্রম শনিবার বন্ধ রাখা হয়েছিল। কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা খবরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো. শিরিন গত শুক্রবার তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০ টি এটিএম বুধ বন্যার পানিতে ডুবে গেছে।’
রাষ্ট্রায়াত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ সিইএ মো. আব্দুছ ছালাম আজাদ শনিবার সন্ধ্যায় বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাঁধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছে। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমান পানি ঢুকে গেছে। গ্রাহকরা ব্যাংকে আসতে পারে নি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে ফেন্সুগঞ্জ ও বিশ্বনাথের শাকা বন্ধ রাখতে পারি। আর আমরা এটিএম গুলো আগের সরে রেখেছি। ফল বন্যাকবলিত কেনা কোন স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।’
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত