
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, সুস্থ্যভাবে বাঁচতে হলে শরীর চর্চার প্রয়োজন। এই জন্য যুব সমাজকে দৈহিক পরিশ্রম বাড়াতে হবে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সেনা জোনের মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা ২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা আরও বলেন, যারা এ প্রতিযোগিতায় অংশ নিবেন তারা সময় হাতে রেখে অংশ নিবেন। কারণ যুব সমাজের জন্য সুস্থ্য শরীরের জীবন প্রয়োজন আছে।
তিনি রিজিয়ন কমান্ডার এর বক্তৃতার উদ্ধৃতি টেনে বলেন, এখানে সম্প্রিতির দরকার আছে। এজন্য তিনি রিজিয়ন কমান্ডার প্রশংসা করেন। এছাড়াও ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগী, আয়োজনকারী এবং রিজিয়ন কমান্ডার এর প্রতি বিশেষ শুভেচ্ছা ও অভিন্দন জানান।
রাঙামাটি ৩০৫পদাধিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার মো. ইফতেকুর রহমান (পিএসসি) বলেন, পাহাড়ে সেনাবাহিনী শান্তি মিশনের জন্য কাজ করছে। জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে দেশের জন্য কাজ করবেন।
কমান্ডার আরও বলেন, এ প্রতিযোগিতায় দৌড়টা কিছু না। যেভাবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে পুরো জাতি সারা দিয়ে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক তেমনি আমরাও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি।
এসময় ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ন কর্ণেল ইমরান ইবনে -এ রউফ, লে.কর্ণেল আ ন ম ফসাল, এনএসআই রাঙামাটি অঞ্চললের উপ-পরিচালক আলামিন মিয়া, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ্রহণকারীদের মাঝে আগত অতিথিরা সনদপত্র বিতরণ করেন। সেনা সূত্রে জানানো হয়- বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যারাথন দৌড়ে জেলার ছাত্র-ছাত্রী এবং যুব সমাজ মিলে ১৫৩০জন অংশ নিয়েছেন। আগামী আরও দু’দিন এ প্রতিযোগিতা অব্যাহত রাখা হবে বলে সূত্রটি জানায়।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৯চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত