
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এই টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত জুলাই মাসে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় সফর স্থগিত রাখা হয়। এবার সেই স্থগিত সিরিজ দিয়েই মাঠের ক্রিকেট ফেরাতে ইচ্ছুক বিসিবি।
এই প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে আমরা পরিকল্পনা করছি ২৪ সেপ্টেম্বর সফর করার। টেস্ট সিরিজ শুরু হতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ে।’
টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে ম্যাচের সিরিজও খেলতে আগ্রহী ছিল বিসিবি। তিনি বলেন, ‘আমরা কিছু সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচও খেলতে চেয়েছিলাম, তবে ওদের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে ইতিবাচক সাড়া পাইনি।’
আকরাম আরো জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যেতে পারে এইচপি স্কোয়াডও। সেক্ষেত্রে একটি চার্টার্ড বিমান ভাড়া করা হতে পারে বলে উল্লেখ করেন তিনি। বোর্ডের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘চার্টার্ড ফ্লাইটে যাওয়ার কথা হচ্ছে, এইচপি স্কোয়াডও আমাদের সঙ্গে যেতে পারে। টেস্ট সিরিজের আগে এইচপি স্কোয়াডের সঙ্গে আমরা কিছু অনুশীলন ম্যাচ খেলার আশা করছি।’
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত