
রিয়াল মাদ্রিদকে টপকে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু বিবর্ণ পারফরম্যান্সে উল্টো বড় হার নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। মাঝে পেনাল্টি মিস করে হতাশা বাড়িয়েছেন রবার্ট লেভানদোভস্কি। প্রতিপক্ষ সেভিয়ার মাঠে রোববার লা লিগার ম্যাচে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা।
শুরুতে আলেক্সিস সানচেস সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। প্রথমার্ধেই একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন মার্কাস রাশফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দুটি গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুটি হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল।
চোটের কারণে লামিনে ইয়ামাল ও রাফিনহা-সহ আরও কয়েকজনকে ছাড়াই এদিন খেলতে নামে বার্সেলোনা। গোলের জন্য ১৭টি শট নিয়ে দলটি লক্ষ্যে রাখতে পারে আটটি। অন্যদিকে সেভিয়ার ১৩ শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ম্যাচের ত্রয়োদশ মিনিটে সফল-স্পট কিকে সেভিয়াকে এগিয়ে নেন বার্সেলোনার সাবেক উইঙ্গার সানচেস।
বার্সেলোনার হাইলাইন রক্ষণ ভেঙে প্রথম আধা ঘন্টায় ব্যবধান বাড়ানোর সুবর্ণ দুটি সুযোগ পান রোমেরো। এর মাঝে একটি শট বাইরে মারেন তিনি, অন্য প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেক শেজনি। তবে ৩৬তম মিনিটে আর হতাশ করেননি রোমেরো। মাঝমাঠে বার্সেলোনা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।
প্রথমার্ধে নিজেদের হারিয়ে খোঁজা বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ৪২তম মিনিটে। পাউ কুবার্সির পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন রাশফোর্ড। সেবার সফল না হলেও প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান কমান তিনি। লা লিগায় এটি রাশফোর্ডের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে সেভিয়ার চেয়ে ভালো খেলে বার্সেলোনা। ৬২তম মিনিটে পেদ্রির শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ৭৩তম মিনিটে আলেসান্দ্রো বালদে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক বাইরে মেরে হতাশ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানদোভস্কি।
এরপরই যেন ছন্দ হারিয়ে ফেলে বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান পায়ের শটে তাদের জালে বল পাঠিয়ে সেভিয়ার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যাকর অ্যাডামস।
এই হারে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারিয়াল।
- ১বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ২সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৫UCB Price Sensitive Information
- ৬কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৭চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ১০বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত