
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের বুকে একটি গুলি লেগেছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে আমিশাপাড়া ৩নং ওয়ার্ড সাতঘড়িয়া গ্রামের দিলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন কুমিল্লা জেলার মনু মিয়ার ছেলে। সে সাতঘড়িয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে এলাকায় একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনার জন্য একটি পক্ষ জসিমকে দায়ী করে। এ নিয়ে রোববার বিকেলে জসিমের সাথে তাদের বাকবির্তক হয়। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে যায় জসিম। এসময় একটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ৩জন সন্ত্রাসী তাদের বসত ঘরে প্রবেশ করে জসিমকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় চুরির ঘটনায় একটি মামলা রয়েছে।
এএন
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত