প্রকাশিত: মে ২৫, ২০২৫ ৪:৪২ পিএম

‘নিয়মিত ভূমি কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়ে সোনাগাজী উপজেলায় ভূমি মেলা শুরু হয়েছে। ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা।

রোববার (২৫ মে) সকালে সোনাগাজী উপজেলা ভূমি অফিসে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন ফিতা কেটে এই ভূমি মেলার উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী এক বর্ণাঢ্য র‍্যালীর অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো সোনাগাজীতে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় তিন দিন চলবে ভূমি মেলা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, ...