প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৩ ১১:৩০ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৫০)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা গ্রামের হাজি বাড়ির মৃত মোবারক হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন রিয়াদে চাকরি করতেন আরিফ। দুর্ঘটনার দিন মাগরিবের নামাজ পড়ে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের ছেলে আকরাম মামুন জানান, প্রায় এক মাস আগে তার বাবার ইকামার (কাজের অনুমতিপত্র) শেষ হয়েছে। ফলে সেখানে অবৈধ ছিলেন তিনি। ইতোমধ্যে এই সংক্রান্ত সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আর এর মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন।

তিনি বলেন, ইকামার মেয়াদ না থাকায় বাবার মরদেহ দেশে আনা প্রায় অসম্ভব। এক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। অন্যথায় সেখানেই তাকে দাফন করা হবে।

 

শেয়ার

পাঠকের মতামত

‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এম. রহমান: অস্ট্রেলিয়ার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম)’ ...

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...