
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জামাল খাশোগিকে হত্যায় সৌদি যুবরাজকে দায়ী করার পর এবার সৌদি আরবকে নিয়ে একটি ঘোষণা দিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।
সোমবার এ বিষয়ে একটি ঘোষণা দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। খবর রয়টার্সের।
সৌদি যুবরাজকে শাস্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে শনিবার বাইডেন বলেন, সৌদি আরবের সঙ্গে সাধারণভাবে যা করতে যাচ্ছি সে বিষয়ে সোমবার একটি ঘোষণা দেওয়া হবে।
ওয়াশিংটনের ঘোষণায় ঠিক কী থাকছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে সৌদির বিরুদ্ধে বাইডেন প্রশাসন থেকে নতুন কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ আসবে না বলে ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
শুক্রবার মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুমোদন দিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশিত প্রতিবেদন বলছে, সৌদি সরকারের কঠোর সমালোচক জামাল খাসোগিকে ধরে আনতে কিংবা হত্যা পরিকল্পনায় যুবরাজের সায় ছিল।
তিনটি কারণে যুবরাজের সবুজ সংকেত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে।
পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
দীর্ঘদিন ধরেই সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শাসনামলে সেটি আরও পোক্ত হয়। তবে বাইডেন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক খাশোগি হত্যা ও ইয়েমেন যুদ্ধ কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতার আভাস স্পষ্ট হয়েছে।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সৌদির নেতৃত্ব সম্পর্কে এই প্রতিবেদনে নেতিবাচক, মিথ্যা এবং অগ্রহণযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ‘বর্বরোচিত হত্যাকাণ্ডের’ বিচার করেছেন সৌদি আরবের আদালত। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সাজাও হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরাবিয়া ফাউন্ডেশনের সাবেক প্রধান আলি শিহাবি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর টুইটারে লিখেছেন, এই প্রতিবেদনে এমন কিছু নেই, যা আগে বলা হয়নি।
এ ছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দোষী সাব্যস্ত করার মতো কোনো তথ্যপ্রমাণ এতে নেই। যুবরাজের বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ এই প্রতিবেদনে নেই।
মার্কিন গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদন নিয়ে সৌদি আরবের সংবাদপত্র ও টেলিভিশনগুলো কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়ায় শুধু সন্ধ্যার খবরে ছোট করে একটি প্রতিবেদন প্রচার করা হয়েছে। কিন্তু এতেও তথ্যপ্রমাণের বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
তবে অধিকারকর্মীরা সৌদি আরবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন। তারা যুবরাজ সালমানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা চাইছেন।
জামাল খাশোগি হত্যার তদন্তে স্বচ্ছতা আনায় প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ।
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত