
ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসের ১৪তম ওভারে নিজের কোটার প্রথম ওভার করতে এসেছিলেন রাকিবুল। প্রথম তিন বলেই পরাস্ত হন ভারতীয় ব্যাটার নিকিন জস। চতুর্থ বলটিতে এগিয়ে এসে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন নিকিন। বল ব্যাট মিস করে গেছে। উইকেটের পেছনে বুদ্ধিদীপ্ত স্টাম্পিং করেন আকবর।
খালি চোখে বা জুম ইন করে যতটুকু দেখা যাচ্ছে, স্টাম্পিংয়ের সময়ে ব্যাটারের পা গ্রাউন্ডেড ছিল না! আর তাই সিদ্ধান্ত জানাতে খুব বেশি রিভিউয়েরও দরকার পড়ে না। থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদিও কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। ততক্ষণে উদযাপন শুরু করে দিয়েছেন সাইফ হাসানের দল। ব্যাটসম্যান নিকিনও ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন।
মাঠের অনফিল্ড আম্পায়ার ব্যাটারকে দাঁড়াতে বলেন। কয়েক সেকেন্ড পর সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সবুজ সিগন্যাল দেন টিভি আম্পায়ার! এমন ঘটনাই ঘটল আজ।
অবশ্য সে যাত্রায় নিকিন জস বেঁচে গেলেও কয়েক ওভার পরেই বাংলাদেশ ‘এ’ দল অধিনায়ক সাইফ হাসানের বলে সাজঘরে ফিরেছেন তিনি। ভারতও ব্যাটিংয়ে নেমে সুবিধাজনক অবস্থায় নেই। শুরুতে ব্যাট করতে নেমে এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে। ২৯ ওভার শেষে তাদের সংগ্রহ ১০৫ রান।
তবে আম্পায়ারের আউট এবং ফের নট আউটের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। এর আগেও ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ-এমন দাবি অনেকের। সাম্প্রতিক সময়ে এই দুই প্রতিবেশীর ম্যাচ ঘিরেও বাড়তি উত্তাপ থাকে। সেটি জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যে পর্যায়েই হোক না কেন।
- ১মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ২মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৫রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৮চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৯রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ১০চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত